ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনলাইনে ফ্রিল্যান্স কাজের উপযোগী বিভিন্ন তথ্য পাওয়া যায় ফ্রিল্যান্স আউটসোর্সিং। এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। কিন্তু শুরুটা কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সার হতে কী জানতে হবে—এ নিয়ে দ্বিধা অনেকের। অনেকে সঠিক দিকনির্দেশনাও পান না। ফ্রিল্যান্সিং করতে চান, এ ব্যাপারে আগ্রহ আছে—এমন পাঠকদের জন্য শুরু হলো ধারাবাহিক প্রশিক্ষণ ‘ফ্রিল্যান্সিং যেভাবে।’ আজ থাকছে ষষ্ঠ পর্ব। পর্ব-৬ দুটি উপায়ে ফ্রিল্যান্স কাজ শেখা যায়—একটি অনলাইনে বিনা মূল্যে, অপরটি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে কোর্স করে। এর পাশাপাশি অনলাইনেও অর্থের বিনিময়ে ফ্রিল্যান্স প্রশিক্ষণের সুযোগ মিলে থাকে। আজকে আমরা অনলাইনে বিনা মূল্যে ফ্রিল্যান্স প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আগের পর্বগুলো পড়ে আপনাদের ফ্রিল্যান্স কাজের ধরন সম্পর্কে বেশ ভালো ধারণা হয়েছে নিশ্চয়ই। অনেকেই ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে চাচ্ছেন। তবে কোন কাজ করবেন বা কীভাবে কাজ শিখলে সফল হওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা। এ ক্ষেত্রে...
Comments
Post a Comment